
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় তুষার (৮) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের নাপিতখালির মোড়ে (নেভি ভাটার সামনে) এ ঘটনা ঘটে।
নিহত শিশু তুষার দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, বুধবার দুপুর ১টার দিকে তুষার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের যাত্রীবাহী ইজিবাইকে করে নিজ বাড়ি নাপিতখালির ফিরছিল। সে নাপিতখালি মোড়ে পৌঁছালে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় আরেকটি ইজিবাইকের ধাক্কায় তুষার পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com