চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচার শেষে আদালত পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এসআই আকরাম খানের নেতৃতে সকাল ৯টার দিকে পৌর কলেজপাড়ায় অভিযান চালানো হয়। এসময় মুস্তাফিজুর রহমানের (২১) বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য তাকে আদালতে পাঠানো হয়। আদালত মুস্তাফিজুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অপরদিকে, সদর থানার এসআই অনুজ কুমার সরকারের নেতৃত্বে সকাল ১১টার দিকে দৌলতদিয়ার (চুনরিপাড়া) এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেতু রহমান (৩০) নামে এক যুবককে তার বাড়ির সামনের রাস্তা থেকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সেতু রহমানও পুলিশের সামনে অসংলগ্ন কথাবার্তা বলছিল। পরে তাকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আদালত সেতু রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com