
চুয়াডাঙ্গা সংবাদদাতা৷।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জিআইএস ও জিওকোড ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। আজ সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন এবং চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় চলমান এই জরিপ কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আলীম।
পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন এবং পরিসংখ্যান তদন্তকারী মো. জিয়াউর রহমান। এছাড়াও জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই জরিপের মাধ্যমে দেশব্যাপী নির্ভুল জিআইএস (GIS) তথ্য হালনাগাদ করা সম্ভব হবে। পাশাপাশি নতুন সৃষ্ট গ্রামগুলোর জিওকোড নির্ধারণ এবং দীর্ঘদিনের ভৌগোলিক নামের বানানগত অসংগতি দূর করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com