ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টটি চলবে ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত, যা একই সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এ মিশনে থাকছেন না দেশের হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। হকি ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী, ৩২ বছরের কেউ জাতীয় দলে খেলতে পারবেন না। বয়সের এই নিয়মের মধ্যে পড়ায় বাদ পড়ে যান জিমি। আর ৩৩ জন থেকে স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনার পথে বাদ পড়েন সাবেক অধিনায়ক সারওয়ার হোসেন ও মিলন হোসেন।
এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল, কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড: পুস্কর খিসা মিমো (অধিনায়ক), হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।
স্ট্যান্ডবাই ৬ জন: মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com