চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুলে পরীক্ষা কক্ষে একজন শিক্ষার্থীর হাতে একজন শিক্ষক লাঞ্ছিত হন। রোববার (৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
এঘটনায় রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগ পত্রে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে এসএসসি’র নির্বাচনী পরীক্ষার দায়িত্বপালন করছিলেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান। পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের প্রভাতী শাখার দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অবস্থায় দায়িত্বরত শিক্ষক বাধা দেওয়ায় ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই শিক্ষার্থী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়,পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের জন্য বাধা দেওয়া হয় সেই সাথে খাতা নিয়ে নিলে শিক্ষকের দু’গালে ছাত্রের চড় এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ।

এ ঘটনায় শিক্ষক সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। আজ ৯ অক্টোবর সোমবার দুপুর একটায় চুয়াডাঙ্গা বড় বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় জড়িত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিক্ষক সমাজ ছাড়াও মানববন্ধনে শিক্ষার্থী, অংশগ্রহণ করেন। তারাও শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ গড়েন। তারা আমাদের আলোকবর্তিকা। শিক্ষকদের সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার মতো ঘটনা ঘটলে শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
শিক্ষক সমাজ এ ঘটনায় সরকারের হস্তক্ষেপ কামনা করে। তারা দাবি করেন, এ ঘটনার পর শিক্ষার্থীদের জন্য কঠোর আইন প্রণয়ন করা হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com