
শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি জেলে আহত
জানা যায়, আগুনে পাঁচটি বসত ঘর, ছয়টি রান্নাঘর, পাঁচটি গরুর ঘর ও দুইটি পাটের গুদামসহ মোট ১৮টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়াও উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যাক্তি আহত হয়েছে জানা যায়।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমরা প্রায় ৫০লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয়নি।
একাত্তর
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com