
মাসুদুর রহমান,জামালপুর প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জামালপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতা রুহুল আমীন মিলন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে রুহুল আমীন মিলন ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করা, দলকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন। অনেকেই মনে করছেন, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করলে তিনি শক্ত অবস্থানে থাকবেন।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে অনেকেই জানান, রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে রুহুল আমীন মিলন ইতোমধ্যে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মনে করেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। তাদের ভাষ্য, মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে।এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুহুল আমীন মিলনের নাম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা বাড়ছে। অনেকেই তাকে আগামী দিনে জামালপুর সদর উপজেলার উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম বলে মত প্রকাশ করছেন। এ বিষয়ে রুহুল আমীন মিলন বলেন, এখন বিএনপির গণতান্ত্রিক সরকার। আমার আশা ও বিশ্বাস আমিই মনোনয়ন পাবো, ইনশাআল্লাহ। এছাড়াও আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সে চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে, আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন,স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com