খুলনা প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় ছাত্র-যুব সমাবেশে জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার যুবক থাকবে না। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি কিংবা অন্য কোনো সুবিধা ভোগ করবে না।
শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াত সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুক্তার হুসাইন। এতে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইনসহ স্থানীয় নেতারা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com