
নড়াইলের লোহাগড়ায় বিলে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চর-বালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যার সঙ্গে শহিদুল মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে ইছামতি বিলে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত শহিদুল, দিদার, সিরাজ, লিটন, মনোয়ার বেগম, কবির মোলা, রোকন ও হারুকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় লাহুড়িয়া ও নলদী বাজারে চিকিৎসা দেয়া হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com