
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিজিবি অভিযান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিজিবি এ অভিযান পরিচালনা করে। ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ঘটনার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ নতুনপাড়া বিওপি’র সীমান্ত ৬৭/এমপি হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ সুখী এর বাড়ির পার্শ্ব হতে হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com