
জয়ের আনন্দ পরাজয়ের গ্লানি
মনের সুখ-দুঃখ
অনেকটাই উন্মাদনা
ভক্ত কুলের খেলাঘর।
পলাশীর যুদ্ধে মীরজাফরের জয়
আজও প্রত্যাখ্যাত,
নবাবের পরাজয়
চির ভাস্বর।
সক্রেটিস হারেনি
হেরেছে গ্রীক সমাজব্যবস্থা,
জয়ী হয়েছে সক্রেটিসের
সংলাপ, যুক্তি ও দর্শন।
সূর্য- পুড়ে পুড়ে
আলো ছড়ায়,
চন্দ্র- শান্ত সাগরে বসে
আলো দেয়।
জয় পরাজয়ের অংক কষে
সময়, অর্থ, পরিস্থিতি
ভোগ করে-
প্রজন্ম থেকে প্রজন্ম।
সত্যিকারের জয়ী হতে হলে
জয়কে ধরে রাখতে হয়-
ঝিনুকের মুক্তা, হরিণের কস্তুরী
কিংবা রূপকথার সর্পমনির মতো।
আপনি পরাজিত হননি
আপনি জিতেও যাননি,
জয়-পরাজয় সমাজ, সংস্কৃতি, সভ্যতার-
জয়-পরাজয় মনুষ্যত্বের।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com