
যশোরের ঝিকরগাছায় আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার কাটাখাল কলোনিসংলগ্ন জাফরের বাড়িতে এই যুবক মারা যান।
ওই বাড়ির ভাড়াটিয়া আলিম ড্রাইভার বলেন, মৃত যুবক তার সাথে ৭/৮ বছর আগে গাড়িতে হেলপারি করতেন। তিনি তার বাড়ি থেকে ছোটবেলায় বের হয়ে এসেছেন বলে জানিয়েছিলেন। নিজের নাম ঠিকমত বলতে পারতেন না, তাই তাকে ডিপজল নামে ডাকা হতো। ছয়দিন পূর্বে ডিপজল ঝিকরগাছায় আলিমের বাড়িতে যান এবং তার লিভার ক্যান্সার হয়েছে বলে জানান। তিনি অনেক অসুস্থ ছিলেন এবং তার কবিরাজি চিকিৎসা চলছিল। এরই মধ্যে শুক্রবার রাত ৯টার দিকে তাকে বাথরুমের মধ্যে মৃত পাওয়া যায়।
এদিকে, যুবকের মৃত্যুর খবর শুনে ঝিকরগাছা থানার সাব ইন্সপেক্টর সুমন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পরিচয় শণাক্ত করতে পিবিআই যশোর শাখার সাব ইন্সপেক্টর স্নেহাশিস দাস তার টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। স্নেহাশিস দাস বলেন, উক্ত যুবকের ফিংগার প্রিন্ট ম্যাচ করিয়ে পরিচয় উদঘাটনের চেষ্টা করা হয়েছে। কিন্তু, তিনি বাংলাদেশের ভোটার তালিকায় নিবন্ধিত হননি। এজন্য পরিচয় শণাক্ত করা সম্ভব হয়নি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভুঁইয়া বলেন, ‘খবর শুনে আমি থানা থেকে ফোর্স পাঠিয়েছিলাম। এবিষয়ে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোনো ওয়ারেশ না পাওয়ায় মৃতদেহ আঞ্জুমান মফিদুলকে দাফনের জন্য দেওয়া হয়েছে। তবে তার পরিচয় উদঘাটনের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে’।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com