
আরিফুজ্জামান আরিফ।। ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে এসে তুহিন কবীর (১৬) নামের এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় আহদত হয়েছে আরমান হোসেন (১৫) নামের আরেক কিশোর।
বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত তুহিন কবীর অভয়নগর উপজেলার কামাল হোসেন ব্যাপারির ছেলে। সে নবীবনগর গ্রামে নানাবাড়ি আবুল গাজির বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত আরমান হোসেন নবীবনগর গ্রামের ইয়াহিয়া হোসেনের ছেলে। আরমানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীবনগর গ্রামের বাসিন্দা আরিফুর বলেন, তুহিন কবীর আজ সকালে আরমানের সঙ্গে মাঠে টমেটো তুলতে গিয়েছিল। এ সময় বজ্রপাত হলে ক্ষেতে তুহিন কবিরের মৃত্যু হয় ও আরমান আহত হয়।
গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল বজ্রপাতে মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com