
শাহ আলম, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ সকল প্রাণীকুল। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
তাই বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ^রবা গ্রামের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।
শুক্রবার জুম্মার নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঈশ্বরবা গ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতালা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।
এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com