
নিজস্ব প্রতিবেদক।
ঝিনাইদহের সদর হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করছে র্যাব-৬
১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ১২:১০ ঘটিকার সময় র্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সিআর নং-৬৭/২২,রিসিভ নং-৫১২/২২,যৌতুক নিরোধ আইনের ধারা-৩ এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ সদর থানাধীন পৌরসভা কার্যলয়ের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ সদর থানার পৌরসভা কার্যলয়ের সামনে সোনালী ব্যাংকের নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী- আঃ আলিম(২৬), পিতা- মো: মইজ উদ্দিন বিশ্বাস, সাং-নাটোপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com