ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলার সদর হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলায় প্রথম টিকা গ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, উদ্বোধনী দিনে ১০৪ জনকে টিকা দেওয়া হবে। এর আগে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com