
ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে ৮ জন যুবকের মাঝে যুব ঋণের ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com