আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল আহসান জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার বিএনপির দেওয়া অবরোধকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার ৬ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝিনাইদহ সদর থেকে ৩ জন, কালীঞ্জ থেকে ৯ জন, কোটচাঁদপুর থেকে ৬ জন, মহেশপুর থেকে ৭ জন, শৈলকুপা থেকে ৪ জন ও হরিণাকুন্ডু থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাড়িতে বাড়িতে পুলিশী অভিযানের কথা টাইমলাইনে তুলে ধরছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com