
ঝিনাইদহ জেলায় গত ৩ মাসে আত্মহত্যা করেছে ৯৮ জন। এর মধ্যে পুরুষ ৩৯ জন, আর নারী ৫৯ জন।
ডিসি অফিসের সূত্রে প্রকাশ, ২০২৪ সালে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গলায় ফাঁস ও বিষ পান করে ঝিনাইদহ জেলায় আত্নহত্যা করেছে মোট ৯৮ জন। এর মধ্যে পুরুষ ৩৯ জন, আর নারী ৫৯ জন। বিগত ৩ মাসে যে আত্নহত্যা হয়েছে এর মধ্যে শীর্ষে রয়েছে শৈলকুপা উপজেলা, যার সংখ্যা ২৮ জন। এর মধ্যে পুরুষ ১২, নারী ১৬ জন। ২য় অবস্থানে রয়েছে ঝিনাইদহ সদর, যার সংখ্যা ২৪ জন, ৩য় মহেশপুর উপজেলা, যার সংখ্যা ১৯, ৪র্থ হলো কালীগঞ্জ ১৬ জন, ৫ম হরিণাকুন্ডু ৭ জন আর ৬ষ্ঠ হলো কোটচাঁদপুর যার সংখ্যা ৪ জন। এই মোট ৯৮ জন গলায় ফাঁস ও বিষ পানে আত্নহত্যা করেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com