
নিজস্ব প্রতিবেদক।
যশোরের চৌগাছা হতে ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার চৌগাছা থানার ডামেদ বটতলা মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাত ০০:৩০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানার ডামেদ বটতলা মোড়স্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২(দুই)জন মাদক ব্যবসায়ী-
১। মোঃ হোসেন আলী(৩৪), পিতা- মৃত হামেজ উদ্দিন, ২। মোঃ ইমরান হোসেন(১৯), পিতা- মোঃ মন্টু মিয়া, উভয় সাং- কংশাড়ীপুর, থানা- চৌগাছা, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৫ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ডসহ উদ্ধার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com