
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে দুটি মামলায় চারদিন করে রিমান্ড মিঞ্জুর করেছে আদালত।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। সেসময় আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্ত্ার করে এবং। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্য্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলা হয়। সেই মামলায় এক নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিন্তু আদালত দুই মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে পৃথকভাবে চারদিনের পরিবর্তে একই সঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com