
লক্ষ্মনৌর একানা স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক জস বাটলার। তারা নয় উইকেট হারিয়ে করে ২২৯ রান। ইংরেজদের জিততে হলে করতে হবে ২৩০ রান। এমন ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমত অসহায় হয়ে যায় তাদের ব্যাটাররা। লক্ষ্যে তাড়ায় নেমে ৩৪ ওভার পাঁচ বলে ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। গেলো জস বাটলারের দল। যার ফলে ১০০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার দল।
এ ম্যাচের আগে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের। অন্যদিকে সুতোয় ঝুলছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য। পাঁচ ম্যাচে একটি জয় তাদের। এদিনের জয়ের ফলে ছয় ম্যাচে অংশ নিয়ে সব ক’টিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্বাগতিক ভারত।
ভারতের ব্যাটিং ইনিংসে রোহিত শর্মা এবং শুভমান গিলের সূচনা মোটামুটি ভালো। চার ওভারে ২৬ রানের জুটি গড়েন তারা। কিন্তু ১৩ বলে নয় রান করে ক্রিস ওকসের বলে শুভমান গিল বোল্ড হয়ে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে ভারত। বিরাট কোহলি তো দাঁড়াতেই পারেননি। নয় বল খেলে কোনো রানই করতে পারেননি তিনি। ডেভিড উইলিয়ার বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
সুরেশ আয়ারের ব্যাটও কথা বলেনি। ক্রিস ওকসের বলে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিডল অর্ডার এই ব্যাটার। ৪০ রানে তিন উইকেট হারিয়ে বড় রান করার আশা অনেকাংশেই স্থিমিত হয়ে যায় ভারত। এমন অবস্থায় একটা ভালো জুটি গড়ে তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ৯১ রানের জুটি গড়ে ওঠে এই দু’জনের ব্যাটে।
তবে ৫৮ বলে ৩৯ রান করে ডেভিড উইলিয়ার বলে জনি বেয়ারেস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লোকেশ রাহুল। সুর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাধেন রোহিত। কিন্তু ৩৩ রানের জুটি গড়ার পর বিদায় নেন রোহিত শর্মা। ১০১ বল খেলে ৮৭ রান করে আদিল রশিদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দেন তিনি। ১০টি বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কার মার ছিল রোহিতের ইনিংসে।
রবিন্দ্র জাদেজাও দাঁড়াতে পারেননি ইংলিশ বোলারদের সামনে। ১৩ বলে আট রান করে আদিল রশিদের বলে আউট হয়ে যান তিনি। মোহাম্মদ শামি মাঠে নেমে এক রান করে উইকেট দেন মার্ক উডের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে।
এরপর সূর্যকুমারের দৃঢ়তায় ২০০ পার করে। সঙ্গে জাসপ্রিত বুমরাহ ১৬ রানের অবদান রাখেন। ৪৭ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৯ রানে ফেরেন সূর্য। ইংল্যান্ডের সর্বোচ্চ তিনটি উইকেট নেন ডেভিড উইলি। এছাড়া ওকস ও রশিদের দখলে দু’টি করে উইকেট।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com