
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে । রবিবার (১৪ মে) বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত আয়ান উপজেলার রোয়াকুলি স্কুল পাড়ার ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ঘটনার সময় আয়ান স্থানীয় বদরগঞ্জ মোড় থেকে চুল কেটে বাইসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিলেন।এসময় রোয়াকুলি বটতলায় পৌঁছালে বালি বোঝাই একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা স্থান থেকে ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com