অনলাইন ডেস্ক।।
নাশকতায় সম্পৃক্ততা সন্দেহে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
এর আগে, গত সোমবার রাত ৩টার দিকে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে রবিউলকে পুলিশ আটক করে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তার সাত দিনের রিমান্ড চান ডিবি পুলিশের রমনা জোনাল টিমের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের এসআই বিনয় কুমার রায়।
রিমান্ড আবেদনে বলা হয়, রবিউল ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় ডিবি পুলিশের। পুলিশ বলেছে, তিনি পাসপোর্ট দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। পরে ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।
ঢাকার সিএমএম আদালত থেকে এজলাসে নেওয়ার সময় রবিউল বলেন, ‘আমাকে গ্রেপ্তার করার মতো কিছু নেই। আমি অনেক বারই ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি। এখানে আমার প্রচুর বন্ধু-বান্ধব আছে। আমি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। আমি আনন্যাসেসারী হ্যারেজ হচ্ছি। উনারা যা যা বলছেন, কিছুই পায়নি। ইন্ডিয়ার 'র' এজেন্টের সঙ্গে জড়িত কি না সন্দেহ করছেন। আসলে আমি এমন কিছু না। নাশকতার সঙ্গে আমরা সম্পৃক্তততা নাই।’
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
শুনানিকালে বিচারক রবিউলের কাছে জানতে চান, তিনি কবে বাংলাদেশে এসেছেন? রবিউল জানান, গত ১৪ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসেন।
কি কাজ করেন বিচারক জানতে চাইলে রবিউল বলেন, ‘আমি প্রায় বাংলাদেশে আসি। এখানকার বন্ধুদের গার্মেন্টস বিজনেস আছে। তারা মাল পাঠায়। আমি সেগুলো দেখভাল করছি। গার্মেন্টস ব্যবসার সঙ্গেও জড়িত।’
এর পর বিচারক তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, আসামির ভিসা আছে কি না? তদন্ত কর্মকর্তা জানান, আছে। তিনি বলেন, ‘তার জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ মিল নাই। জিজ্ঞাসাবাদ এলোমেলো কথা বলেন। এরপর আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com