
অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করার কথা জানিয়েছেনইসলামী ছাত্রশিবিরের শাখাটির সেক্রেটারি এস এম ফরহাদ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাবির টিএসসিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, ‘আমরা সভাপতি ও সেক্রেটারি আত্মপ্রকাশ করেছি এবং খুব শিগগিরই আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব। আমাদের কিছু সময় প্রয়োজন।’
শিবিরের কমিটি গঠনের প্রক্রিয়া কেমন হবে—এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, ‘ছাত্রলীগ বা ছাত্রদলে যেমন ক্যান্ডিডেটরা পদের জন্য দাঁড়িয়ে যান, সেখানে আমাদের শিবিরে তার কর্মী পর্যায় থেকে জনশক্তিরা সেটা নির্ধারণ করে দেয়। তারাই বলে দেয় আমরা তাকে সভাপতি বা সেক্রেটারি হিসেবে চাই। এখানে অন্য কোনো অথরিটি নাই।’
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি থাকবে। বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ছাত্ররাজনীতি থাকবে না। সবকিছু প্রশাসন ঠিক করবে। তারপর ছাত্ররাজনীতির পরিবর্তিত রূপ চালু হবে।’
শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে কীভাবে গ্রহণ করেছে—প্রশ্নের জবাবে এস এম ফরহাদ বলেন, ‘বলে রাখা ভালো, ফ্যাসিবাদ দুটি বিষয় কায়েম করেছে। প্রথমত, শিবিরের সব অফিস বন্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করেছে। দ্বিতীয়ত, শিবিরের প্রতি ভীতি তৈরি করেছে। আমাদের আত্মপ্রকাশের পর এই ভিত্তি ভেঙে গেছে। প্রায় সব শিক্ষার্থী আমাদের পজেটিভলি গ্রহণ করেছে। যারা আমাদের দীর্ঘ ৫ বছর ধরে দেখেছে, আমাদের আচরণ, ব্যক্তিত্ব দেখেছে তারা অনলাইনে ফিডব্যাক দিচ্ছে।।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com