দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনায় মোবারক পাড়া বনাম উজ্জ্বল লাইব্রেরি দলের মধ্যকার ফুটবল ফাইনালে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে উজ্জ্বল লাইব্রেরি দল। আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় শেষ করলে খেলা টাইব্রেকারে গড়ায়।
বিপুল দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন রকিবুল হাসান ব্রাইট। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান মাস্টার, রিয়েল ইসলাম লিওন, শরিফুল ইসলাম তরুণ, শোয়েব আহমেদসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের পুরস্কার প্রদান করেন এবং ক্রীড়াচর্চার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান। খেলা পরিচালনা করেন মাঈনউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবন, রাব্বি, তৌফিক ও ইমন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com