দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক : দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সফল অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী শাফায়েত আলী (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তবে তার নামে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক শাফায়েত আলী দর্শনার খাড়াগোদা গ্রামের বিলাত মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানে খাড়াগোদা গ্রামের শাফায়েত আলীর বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে শাফায়েত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com