
চুয়াডাঙ্গার দর্শনায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ছফুরা বেগম (৬০) নামে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত ৮টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর হল স্টেশন এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত ছফুরা বেগম দর্শনা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং জমির আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এবং মোটরসাইকেলের চালক ও তার সঙ্গে থাকা আরোহী ছিটকে পড়ে যান।
দুর্ঘটনার পর পরিবারের লোকজন ছফুরা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেল চালক সিয়াম (২০) বেগমপুর ইউনিয়নের নওডাগা হরিশপুর গ্রামের আক্কাস আলী ছেলে , এবং তার সঙ্গে থাকা আরোহী ছিলেন তার মামা দক্ষিণ চাঁদপুর বকুলতলা পাড়ার মোহর আলীর ছেলে সাকিব (২০) কে আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “ঘটনার বিষয়ে আমি এখনো কিছু জানি না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে রাখা হয়েছে। তারা আরও জানান, ঘটনার পর দুই পক্ষের সঙ্গে কথা বলে আগামীকাল মীমাংসার জন্য গ্রামে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com