
মোঃ আব্দুর রহমান অনিক।।
দর্শনায় দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, আয়োজনে সপ্তাহব্যাপী অপ্রতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ ১৯ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দর্শনা পৌরসভার হলরুমে সপ্তাহব্যাপী অপ্রতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।
দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম, মহিলা কাউন্সিলর সুরাতন,দর্শনা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলাইমান কবির, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (BDERM) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বিপুল কুমার দাস সহ প্রমুখ।

দর্শনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উদ্বোধনী বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দর্শনার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা আত্মনির্ভরশীল হতে পারবে।
দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অপ্রতিষ্টানিক: ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের আওতায় দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ডের ৩০ জন নারীকে গবাদি পশু ও হাঁস মুরগী পালনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com