দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবুকে সংবর্ধনা ও রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত প্রয়াত মেয়র মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়।
মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ,চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু।

দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য অ্যাড সিরাজুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, আকমত আলী, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহাব উদ্দিন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি ও দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ঈমাম নুরুল ইসলাম।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com