
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের এক যুবক স্বর্ন মাজায় বেধে সীমান্তের ওপারে যাওয়ার উদ্দেশ্য নদীতে লাফ দিয়ে প্রায় দু ঘন্টা নিখোজ হয়। দু ঘন্টা পর স্থানীয় ঘাট মোড়ে লাশটি ভেসে উঠলে গ্রাম বাসি উদ্ধার করে ডাঙ্গায় তোলে। রবিবার দুপুরে (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে।
বিজিবি ও দর্শনা থানা পুলিশ লাশের মাজায় বাধা ৮ টি বড় ও ২ টি ছোট স্বর্নের বার উদ্ধার করে। পুলিশ ও গ্রামবাসিরা সাংবাদিকদের জানান দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলির ছেলে মিরাজ আলি (১৮) ঐদিন বিকালের দিকে সহকর্মিদের নিয়ে নাস্তিপুর ঘাটেরকাছে অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে মেরাজ তার মাজায় সেটকরা মালামাল (স্বর্নের বার) নিয়ে সীমান্তের ওপারে যাওয়ার উদ্দেশ্য নদীতে লাফ দেয়।
গ্রামবাসিরা জানান ১৭/১৮ বছর বয়সি ছেলে মালামালের (স্বর্নের বার) বেশী ওজনের কারনে আর উঠতে না পেরে নিখোজ হয়। পরে তার সহকর্মিরা বাড়িতে খবর দিলে খোজাখুজি শুরু হয়। বিকাল সাড়েচারটার দিকে গ্রামের ঘাট মোড়ে লাশ ভেসে উঠে। লাশ ডাঙ্গায় তোলার পরপরই স্থানীয় ক্যাম্পের বিজিবি-ও দর্শনা পুলিশ ঘটনা¯’লে হাজির হয়। পরে তার মাজায় বিশেষ ব্যাবস্থায় বাধা স্বর্নের বার উদ্ধার করা হয়।
ঘটনার তদন্তকারি কর্মকর্তা দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই আঃ রহমান জানান ৮ টি বড় ও ২টি ছোট সাইজের স্বর্নেরবার উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায় লেঃ কর্নেল আবু সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও জানান স্বর্ন পাওয়া গেছে তবে ব্যাটালিয়নে নিয়ে ওজন না করে সঠিক ভাবে বলা যাবেনা। দর্শনা পুলিশ সন্ধা ৬টার দিকে লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরন করেছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com