দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় আয়োজন করা হয় বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ। কর্মসূচির আয়োজন করে দর্শনা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার বিকেল ৫টায় দর্শনা ডাকবাংলা চত্বর থেকে প্রধান র্যালিটি শুরু হয়। র্যালির নেতৃত্ব দেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বক চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন,
পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য শরিফ উদ্দিন, মমিনুল ইসলাম, শফিউল আজম তোতা, আজিজুল মন্ডল, আজিজুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর হোসেন, হারেস উদ্দিন ডাবলু, নাজিম আহমেদ, এবং ফেরদৌস আলম মন্টু,দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (রিংকু), মিতুল, সুলতান,পৌর কৃষকদলের নেতৃবৃন্দ হাতেম আলী, রমিজ, শাহরুল,চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন, সামাউল, সোহেব আক্তার, শাফায়েত জামান পাপ্পু এবং আসিফ হাসান।
দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট দৈনিক পদ্মা সংবাদকে বলেন,আজকের এই বিজয় র্যালি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হচ্ছে গণমানুষের হৃদয়ের প্রতিবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে একটি জাগ্রত জাতির অঙ্গীকার।
দর্শনা থেকে শুরু করে গোটা বাংলাদেশ আজ বলতে চায়, ফ্যাসিবাদ নয়, আমরা চাই গণতন্ত্র। জুলুম-অবিচার নয়, আমরা চাই ন্যায়বিচার ও জনতার অধিকার।
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার চেতনার বিস্ফোরণ, যেখানে গণতন্ত্রের প্রদীপ আবারও প্রজ্বলিত হয়েছিল। আজকের এই র্যালি সেই আগুনকে আবারও জ্বালিয়ে দিলো।
আওয়ামী ফ্যাসিবাদের পতনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাকে দমিয়ে রাখতে পারে না।
এই আন্দোলন কোনো ব্যক্তি কিংবা দলের নয়, এটি জনগণের। এটি মেহনতি মানুষ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সবার স্বপ্নের বাংলাদেশ ফিরে পাওয়ার যুদ্ধ।
আমরা শপথ করি, এই বিজয়ের ধারা ধরে রেখে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আদায় করবো। আমরা শপথ করি দেশের মাটিতে আর কোনো স্বৈরতন্ত্রের ঠাঁই হবে না।আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। এই বিজয় হবে ন্যায়ের, গণতন্ত্রের এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের রক্তস্নাত সংগ্রামের ফসল। জেগে উঠেছে মানুষ, এবার পাল্টে যাবে সময়,
বিজয় আমাদের অর্জন, সংগ্রাম আমাদের পথ, আর মুক্ত গণতন্ত্র আমাদের লক্ষ্য।।
পরে বিজয় র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা আওয়ামী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com