দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা দক্ষিণ চাঁদপুর তেতুলতলায় ব্রাদার্স রাইস মিলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে সংঘটিত এ ঘটনায় রাইস মিলের ভেতরে থাকা ২০ বস্তা চালের গুঁড়াসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় ।
মিল মালিকের ভাই মন্টু মোল্লা জানান, খন্দকার সাইফুল আজম সেন্টু ও তার ছেলে খন্দকার সাহাব উদ্দিনের মালিকানাধীন ব্রাদার্স রাইস মিলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মিলের বিভিন্ন মালামাল ভস্মীভূত হয় এবং একটি পালসার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক ধারণা, তরল দাহ্য পদার্থ থেকেই এ অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com