দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া বটতলায় নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় বাজারের সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো তদারকি করা হয়। বিক্রেতারা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
অভিযান চলাকালে কামরুল ট্রেডার্সে নকল সার বিক্রির প্রমাণ মেলায় মালিক কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
এর আগেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে একাধিকবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও কৃষিতে ক্ষতিকর সার বিক্রি ঠেকাতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com