
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান ও তার সহযোগী অফিসাররা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে ঝাঁঝাডাঙ্গা ঈদগাহপাড়া গ্রামে অভিযান চালান।
এসময় মোঃ হৃদয় (২৫) এর দক্ষিণ দরজার একতলা পাকা বসতবাড়ির উঠান থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে অনুমান করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ হৃদয়, ঝাঁঝাডাঙ্গা (ঈদগাহপাড়া) গ্রামের সুন্নত আলীর ছেলে। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com