
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২পিচ ইয়াবা ট্যাবলেটসহ জোহরা বেগম জহুরাকে (৫০) গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত জোহরা বেগম দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া উত্তর পাড়ার হাসমত আলীর স্ত্রী।
জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা আকন্দবাড়িয়ায় ।
এ সময় দর্শনা থানার চৌকস এস আই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ বেচাকেনার সময় হাতেনাতে জহুরা বেগমকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশি করে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে। গতকালই জহুরা বেগমকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com