দর্শনায় চুরির ঘটনা যেন নিত্যকার বাস্তবতায় পরিণত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় এবার চুরির শিকার হয়েছেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।
গত শুক্রবার দিবাগত রাতে দর্শনার আজিমপুরে তার নিজ বাসভবনে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা গেছে, মেয়ে ঢাকায় পরীক্ষায় অংশ নিতে যাওয়ায় পরিবারটি ওই সময় বাসায় অনুপস্থিত ছিল। এই সুযোগে সংঘবদ্ধ চোরদল বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের এক্সজস্ট ফ্যানের ফাঁকা জায়গা দিয়ে ঘরে প্রবেশ করে।
চোরেরা বাড়ির চারটি ঘরের তালা ভেঙে নগদ টাকা, কিছু স্বর্ণালংকার (সিটি গোজের গহনা) এবং বিচ্ছিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দর্শনা পৌর এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র নিয়মিতভাবে চুরির ঘটনা ঘটাচ্ছে। তবে এখন পর্যন্ত দর্শনা থানা পুলিশ কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি কিংবা চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা আরও জানান, পাড়া-মহল্লা থেকে নিয়মিত থানায় অভিযোগ করা হলেও পুলিশের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।”
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com