
রাজিব আহম্মেদ রাজু, বিশেষ প্রতিনিধি।।
দর্শনায় কেরুজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনায় অংশ নেন ফারুক আহমেদ(সহকারী শিক্ষক), আমজাদ হোসেন (সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা),প্রমুখ।

আলোচনা শেষে সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলাম দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন।উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রাসেল আহমেদ শাওন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com