
দর্শনা সীমান্তের আন্তর্জাতিক বন্দরের চেকপাস্ট উন্নয়ন কাজের উদ্বােধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাজের উদ্বােধন করেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দীন মাঃ জাবেদ. এসইউপি, পিএসসি,জি। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মােহাম্মদ খালেকুজ্জামান পিবিজিএম, পিএসসি, দর্শনা কােম্পানী কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির সহ প্রমুখ।
এ উন্নয়ন কাজের ফিতা কেটে ও নাম ফলকের পর্দা উঠিয়ে উদ্বোধন করেন সেক্টর কমান্ডার। এরপর দোয়া ও মােনাজাত করা হয়েছে।
দর্শনা চেকপােস্ট বিজিবির অর্থায়নে পাসপাের্টধারী যাত্রীদের জন্য শেড, বসার জায়গা, হেল্প ডেক্স, লাগেজ ট্রলি, চেকিং পােস্ট, ওয়াচ টাওয়ার নির্মান করবে বিজিবি। এর ফলে বাংলাদেশের মিরর খ্যাত দর্শনা বন্দর চেকপোস্টের সুন্দর্য বেড়ে গেছে বহুগুন। সেই সাথে এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ ভ্রমনকারীদের সুবিধাও বেড়েছে অনেকখানি ।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মােহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘দর্শনা আইসিপি উন্নয়ন আমারদের স্বপ্ন ছিল। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও কাজগুলাে আমরা করতে পারছি। এর ফলে দর্শনা জয়নগর বন্দর দিয়ে ভ্রমনকারীদের উপকার হবে। দেশের সম্মান বাড়বে, বিজিবিরও সম্মান বাড়বে।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com