নিজস্ব প্রতিবেদক ।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ০৩:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৭ অক্টোবর ২০২০ ইং তারিখ ০৩:৫০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন গড়াইটুপি কাউন্সিল মোড় এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (২০), পিতা- মৃত-আবুল হোসেন, সাং-তেঘুরী (মুচিপাড়া), থানা-দর্শনা ও জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৯৫০ (নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)ধারার মামলা করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com