
নিজস্ব প্রতিবেদক।
আমার দেশের শিল্প আমরাই রক্ষা করবো।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ,এইচ,এম লুৎফুল কবীর নির্দেশক্রমে এসআই নীতিশ বিশ্বাস, এসআই সামীম হাসান,এএসআই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ধৃত ১. সন্ধ্যা ভৌমিক(৪৪),স্বামী- রজব ভৌমিক,২. মঞ্জু দাস (৬০),স্বামী চিত্তরঞ্জন দাস,উভয় গ্রাম নয়া গোপালগঞ্জ,থানা বোনগা, জেলা-উত্তর ২৪ পরগনা, ভারত,৩.মোঃ সালাম (২৪) পিতা আইয়ুব আলী গ্রাম পেট্রোপোল,থানা পেট্রোপোল, জেলা উত্তর ২৪ পরগনা, ভারত, ৪.মোঃ মেহেদী হাসান (২৬),পিতা মিন্টু রহমান,গ্রাম বড় আচড়া, থানা বেনাপোল,জেলা যশোর,৫.মোঃ সাব্বির রহমান (২১),পিতাঃ মৃত মফিজুর রহমান,গ্রাম সাদিপুর বেলতলা,থানা বেনাপোল,জেলা যশোর। মোট ০৫ জনকে ৮৪ (চুরাশি) পিচ ইন্ডিয়ান শাড়ি,একটি প্রাইভেটকার যাহার রেজিঃ নং যশোর-খ,১১-০০১০ সহ দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামস্থ জোড়া বটতলার সন্নিকটে তিন রাস্তার মোড়ে ইং-০৬/০৩/২০২০ খ্রিঃ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় হাতে নাতে গ্রেফতার করেন।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত মালামালের জব্দতালিকা প্রস্তুত করে জব্দতালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com