
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা থানার সড়াবাড়িয়ায় সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে ১৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান, রাত সাড়ে ৮টার দিকে গড়াইটুপি-সরাবাড়িয়া সড়কে সরাবাড়িয়া গ্রামের কাছে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে রাখে দুর্বৃত্তরা। তারা ওই পথে যাতায়াতকারি প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় এসে কেউ কোনো অভিযোগ দেয়নি। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দুর্বৃত্তদের আটক করার জন্য অভিযান শুরু করেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com