অভিভাবক সদস্য নির্বাচনে জয় পেলেন আম, গোলাপ ও বাইসাইকেল প্রতীকের প্রার্থীরা!
মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সাধারণ ও সংরক্ষিত অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপি-জামায়াত দুটি প্যানেলে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩টি ক্যাটাগরিতে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। যাচাই-বাছাই পর্বে কারো প্রার্থিতা বাতিল হয়নি এবং সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আজ ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাদ্রাসা কক্ষে গোপন ব্যালটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে শিক্ষক প্রতিনিধি পর্ব চূড়ান্ত হয়েছে।

এ নির্বাচনে ইবতেদায়ি, দাখিল, আলিম ও ফাযিল পর্যায়ে অভিভাবক সদস্যদের নির্বাচনের জন্য ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী প্রশাসনের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ অভিভাবক সদস্য পদে ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ৫৬৪ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ইবতেদায়ি ও দাখিল স্তরে: আম প্রতীকে ১৫৮ ভোট পেয়ে মোঃ মনির হোসেন অভিভাবক সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট।
আলিম স্তরে: গোলাপফুল প্রতীকে ১৫৮ ভোট পেয়ে মোঃ শাহ আলম অভিভাবক সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল উদ্দীন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।
ফাযিল স্তরে: বাইসাইকেল প্রতীকে ১৬৩ ভোট পেয়ে শহিদুল ইসলাম অভিভাবক সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মকলেছুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক। তিনি জানান, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com