মোঃ আব্দুর রহমান অনিক।।
দর্শনা দারুস্ সুন্নাত সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা গভর্নিং বডি গঠনের প্রথম শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৫ জুন সকাল ১১ টার দিকে দর্শনা দারুস্ সুন্নাত সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের অফিস কক্ষে, গত ১২ জুন ২০২৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দ্বারা অনুমোদন প্রাপ্ত গভর্নিং বডির সভাপতি মোঃ গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে গভর্নিং বডির প্রথম শুভেচ্ছা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত সভাতে গোলাম ফারুক আরিফকে সভাপতি , বিদ্যোৎসাহী সদস্য আসফিয়া আহাম্মেদ মুন, মো: নুরুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, চিকিৎসক সদস্য ডা: মো: রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মো: ইউসুফ আলী মহাব্যবস্থাপক (প্রশাসন) ভারপ্রাপ্ত, কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দাতা সদস্য খালিদ হাসান, অভিভাবক সদস্য মো: আব্দুর রহমান অনিক, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, শিক্ষক প্রতিনিধি মো: হামিদুল হক, মো: জগলুল হাইদার আফ্রিক, মো: নাসীর উদ্দীন এবং উক্ত সভা পরিচালনা করেন মোহাম্মোদ শফী উদ্দীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অত্র মাদ্রাসা।

সবশেষে মাদ্রাসার আঙিনায় বৃক্ষ রোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com