
স্টাফ রিপোর্টার।।
এবার দর্শনা দুধপাতিলার বহুল আলোচিত যমুনা ইটভাটা থেকে নগদ ৩০ হাজার টাকা ও এক ট্রাক্টর ইট নেয়ার অভিযোগ উঠেছে জেলা ও দর্শনা যুবদল/ছাত্রদলের কর্মির বিরুদ্ধে। ইটভাটার মালিক মোস্তাফিজুর রহমানের ভাগনে নামের ব্যাক্তি আঃ রাজ্জাকসহ দর্শনা ও দুধপাতিলার বেশ কয়েকজন সাংবাদিকদের এ খবরটি জানিয়েছেন।
অভিযোগে জানানো হয় যে জেলা যুবদল/ছাত্রদল কর্মিরা ৪ জন নগদ টাকা নিয়েছে ও দর্শনা পৌর যুবদল/ছাত্রদল হঠাৎপাড়া ও মোবারক পাড়ার এলাকার ৪ জন এক ট্রাক্টর ইট নিয়েছে জোরপূর্বক। অভিযোগ উঠেছে প্রায় লক্ষাধীক টাকা না দিলে যমুনা ভাটা থেকে ইট তুলতে দেয়া হবেনা বলে হুমকি দেয়া হয়েছে বলে জানান ওই ভাটা মালিক মোস্তাফিজুর রহমানের ভাগ্নে রাজ্জাক।
বাধ্য হয়েই আঃ রাজ্জাক রাজি হয়ে কাজ চলমান রেখেছে। কিন্ত যারা যমুনা ভাটাই ইট নেয়ার জন্য এ্যাডভ্যন্স করেছিল, তারাও যমুনা ভাটাই গিয়ে ধর্না দিয়ে ঝগড়াঝাটি করে ফিরে আসছে। বর্তমানে ইট উত্তোলনকারি আঃ রাজ্জাক এখন কি করবে, কথিত চাঁদারটাকা যোগাড় করবে নাকি ইট এ্যাডভ্যন্স কারিদের পাওনা পরিশোধ করবে না ইট তোলা লেবারদের দিন হাজিরা দিবে। মারাত্বক ত্রিমুখী সমস্যায় পড়েছে ভাগনে নামক ব্যাচারি আঃ রাজ্জাক। বিষয়টি প্রশাসনিক ভাবে দেখভাল করলে সমাধান হতে পারে, তা ছাড়া সম্ভব নাই বলে এলাকা বাসিদের জোর দাবি।
কেউ কেউ বলছে দেশের বড় একটি দলের নাম করে এমন কাজ করছে বা করতে পারে এরা কারা ? অবশ্যই এদের চিহ্নিত করতে হবে। উল্লেখ্য, দর্শনার দুধপাতিলা যমুনা ইটভাটার ইট কে বা কারা নিয়ে যাচ্ছে, চোরের উপর বাটপারি করার অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট স্থানীয় সব দৈনিক পত্রিকা গুলোতে প্রকাশ হলে এলাকাবাসিরা আসল কিছু ঘটনা সাংবাদিকদের কাছে জানিয়ে দেন। এলাকাবাসিরা জানালে পত্র পত্রিকায় রিপোর্ট হওয়ার ফলে অনেকেই গা ঢাকা দিয়েছেন। এখনই যদি প্রশাসন উদ্দ্যেগ না নেন তবে যমুনা ভাটা এলাকায় অঘটন ঘটার আশংকা রয়েছে বলে গ্রাসবাসিরা ধারনা করছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com