
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন মোঃ মনিরুজ্জামান সিকদার। বদলীজনিত বিদায় উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় দর্শনা পৌরসভার প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দীর্ঘ ১ বছর ৮ মাস পরে বদলীজনিত কারণে দর্শনা পৌরসভা থেকে সচিব মোঃ মনিরুজ্জামান সিকদার বিদায় নিয়েছেন । তার বিদায়ঘন মুহুর্তে দর্শনা পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী আবেগে আপ্লুত হয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পালন করেন । এসময় তার সৃতিচারণ করার সময় দর্শনা পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন করোনাকালীন সময়ে তিনি তার সঠিক দায়িত্বের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা দর্শনা পৌরসভার অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছেন । স্বল্প সময়ে তিনি সকলের কাছে একজন দক্ষ ও দায়িত্ববান অফিসার হিসেবে পৌর পরিষদ পরিচালনা করেছেন । আমি তার ও তার পরিবারের লোকজনের সার্বিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এসময় মোঃ মনিরুজ্জামান সিকদার
বিদায়ঘন মুহুর্তে সকলের উদ্দেশ্যে তিনি বলেন দায়িত্ব পালনকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সকল পৌরবাসীর সহযোগিতা পেয়েছি। আমি সার্বিক চেষ্টা করেছি পৌরসভাকে সুন্দরভাবে পরিচালনা করতে। চলার পথে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিদায়ী বক্তব্য দেয়ার সময় আবেগপ্রবণ হয়ে অশ্রুসজল চোখে নিজের জন্যও সকলের নিকট দোয়া কামনা করেন ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মেয়র মোঃ মতিয়ার রহমান , প্যানেল মেয়র রবিউল হক সুমন,কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম, এনামুল কবির,আশুর উদ্দিন,মহিলা কাউন্সিলর বিলকিস খাতুন, জাহানারা বেগম, সুরাতন নেছা, দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com