চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দর্শনা বাজার থেকে দিনদুপুরে এক লোককে জোরপূর্বক তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারি কয়েকজন লোক। এ বিষয়ে কোনো তথ্য নেই থানা পুলিশের কাছে। বাজারের সিসি ক্যামেরায় ধারণ করা ছবি দেখে সাদা পোশাকধারিদের চিহ্নিত করা সম্ভব। তবুও নেই কোনো উদ্যোগ। তাই জনমনে সংশয় তৈরি হয়েছে, এটা অপহরণ নাকি আটক?
বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত চারদিন পার হলো। গত সোমবার (১৭ অক্টোবর) তাকে তুলে নেয়া হয়েছে। এখনো জানা যায়নি ঘটনার আসল রহস্য।
স্থানীয় দোকানিরা জানান, ওই দিন সকাল ৮টার দিকে একজন বহিরাগত লোক দর্শনা রাজধানী স্টোরের সামনে ব্যাগ হাতে দাঁড়িয়ে ছিল। এ সময় সাদা পোশাকধারি পাঁচ থেকে ছয়জন লোক এসে তাকে ধরে দ্রুত চোখ বেঁধে ফেলে। পরে স্থানীয় ফুলতলা বাজার থেকে নীল রংয়ের মাইক্রোবাসে তুলে তাকে নিয়ে যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, ‘গত চারদিনে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আমার কোনো ফোর্স এ ধরনের অপারেশন করেনি। অন্য সংস্থা করলে তো ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করতে হয়, সেটাও হয়নি।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com