দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির উদ্যোগে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার শাহরিয়ার মেহেদী, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজ মাহমুদ এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান, পৌর বিএনপির সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর সাংবাদিক শরিফ উদ্দিন, পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ইউপি সদস্য চঞ্চল মেম্বার, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে দর্শনা পৌরসভা ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় সুধী সমাজ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষ পারাপার, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানানো হয়।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com