
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা হাজীপাড়ায় আক্কাস আলী (৬০) নামে এক ব্যাক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।
শুক্রবার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকেন।
নিহত আক্কাস আলী দর্শনা পৌর শহরের হাজীপাড়ার মৃত হামিদ মন্ডলের ছেলে।
এসময় পরিবারের লোকজন আক্কাস আলী কে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
এলাকাবাসীর ধারনা পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে আক্কাস আত্মহত্যা করেছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবীর বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায় । তদন্তের পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কি কারণে আক্কাস আলী এ আত্নহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দর্শনা থানার তদন্ত ইনচার্জ ওসি অপরেশন আবু সাঈদ ।
ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ জানা যাবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com