
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর-লক্ষিপুর সড়কের মাঝখানে ৩ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্ত ও পিচ করনের কাজ। জুড়ানপুর-লক্ষিপুর ভায়া চুয়াডাঙ্গা ভালাইপুর যাতায়াতের ব্যস্ততম সড়কের আনুমানিক দেড় কিলো মিটারের মধ্যে সড়কের মাঝ খানে রয়েছে মেহেরপুর পল্লি বিদ্যুতের তিনটি খুঁটি। ওই খুটি গুলো রেখেয় চলছে সড়ক প্রশস্ত ও পিচ করনের কাজ। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী,সাধারন মানুষসহ ভারী যানবাহন চলাচল করে থাকে।খুঁটির কারণে প্রায় সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত শিক্ষার্থী,সাধারন মানুষসহ ভারী যানবাহন চুয়াডাঙ্গার ভালাইপুর হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে উঠে বিভিন্ন এলাকায় যাতায়াত করে থকে। জুড়ানপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে শরিফ উদ্দীন বলেন, দীর্ঘদিন আগে থেকে রাস্তার কোল ঘেসে খুঁটি গুলো ছিল।
পরে রাস্তা প্রশস্ত করার সময় তা মাঝ খানে পড়ে গেছে। পিচ করার সময় স্থানীয়রা আপত্তি করলে ও তা সরানো হয়নি। ফলে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ শত শত মানুষ ও যানবাহন চলাচল করে থাকে বেখেয়ালে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
খুঁটিগুলো সরানো খুবই জরুরি। জুড়ানপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সড়কের উপর খুঁটি গুলো খুবই ঝুকিপূর্ণ। খুটির কারনে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। মেহেরপুর পল্লি বিদ্যুৎতের গাফিলতির কারনে সরানো সম্ভব হয়নি।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলা হয়েছে। তিনি বিদ্যুৎ অফিসের সাথে কথা বলবেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, এটা আমাদের বিষয় নয়। পল্লী বিদ্যুৎ এটা সরাবে।
দামুড়হুদা উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মেহেরপুর পল্লি বিদ্যুৎ অফিসে খুটি সরানোর বিষয় আবেদন করতে হবে। আগে খুটি গুলো সড়কের পাশে ছিল সড়কের দুই পাশে প্রশস্ত করার সময় সড়কের উপর পড়েগেছে। এখনো কেউ কোন আবেদন করেনি। আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবাস্থা নেওয়া হবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com